খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছে আব্দুস ছালাম নামে এক বিএনপি

2025-03-10T20:49:57+00:00
2025-03-10T20:49:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৪৮৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছে আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ওই বিএনপি নেতা তার দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে সশরীরে এসে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলকে এই হুমকি দেন। এসময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তা কার্যালয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ওএমএস ডিলারশিপ নিয়োগের আবেদনকারীরা অংশ নেন। সেসময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়।

লটারিতে অন্য আবেদনকারীদের মতো গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে সোমবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ে তার দলবল নিয়ে প্রবেশ করে এবং খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলের হাত কেটে নেওয়ার হুমকি প্রদান করে।

অফিস সহকারী হৃদয় জানান, সকালে আব্দুস ছালাম তার দলবল নিয়ে অফিসে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। পরে লটারির মাধ্যমে গাবসারা ইউনিয়নে যারা নিয়োগ পেয়েছেন তাদের ডিও বন্ধ রাখতে বলেন বলেন। আর তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এতে আমরা আতঙ্কে রয়েছি বলে জানান তিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, হঠাৎ করে অফিসে আব্দুস ছালাম এসে গালিগালাজ ও হুমকি-ধামকি শুরু করে। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে হাত কেটে ফেলার হুমকি দেন তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি।

গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম বলেন, আমি তার অফিসে গিয়েছিলাম এবং তাকে বলেছি গাবসারা ইউনিয়নে যিনি লটারিতে ডিলারশিপ পেয়েছে তিনি এখন ওই ইউনিয়নের বাসিন্দা নয়।

তিনি আরো বলেন, খাদ্য কর্মকর্তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে কিন্তু হাত কেটে ফেলার কোন কথা বলেননি তিনি। খাদ্য কর্মকর্তা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। তবে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy