নালিতাবাড়ীতে ধানচাল সংগ্রহ অভিযান উদ্বোধন

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর)

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) বিকেলে স্থানীয় খাদ্যগুদামে

2025-04-30T21:06:55+00:00
2025-04-30T21:06:55+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ধানচাল সংগ্রহ অভিযান উদ্বোধন
আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর)
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:০৬ পিএম   (ভিজিট : ২৪৭)
X

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে স্থানীয় খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারীসহ  সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান জানান, এবছর বোরো মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ১ হাজার ৯১৬ মেট্রিক টন ধান ও ৩ হাজার ৪৭২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy