আন্দোলনের মুখে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্যের পদত্যাগ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো.

2025-05-22T16:51:05+00:00
2025-05-22T16:51:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্দোলনের মুখে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্যের পদত্যাগ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ২১২)
X

শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী।

আজ বৃহস্পতিবার (২২ মে) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়া।

অধ্যাপক হযরত আলী মাত্র ১৮ দিন আগে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু তার দায়িত্ব পালনকালে শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানায়।

এর আ‌গে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy