ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে হোটেল ও মিষ্টান্নের দোকানে অপরিচ্ছন্নতা, বাসি ও পঁচা মিষ্টি ও খাবার রাখার দায়ে ১৫ হাজার টাকা

2025-07-24T19:16:42+00:00
2025-07-24T19:16:42+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ২৬৫)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে হোটেল ও মিষ্টান্নের দোকানে অপরিচ্ছন্নতা, বাসি ও পঁচা মিষ্টি ও খাবার রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌর শহরের বাবুর হোটেলকে ৫ হাজার টাকা, লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও জীবন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। এসময় উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু আব্দুল্লাহ খাঁন বলেন- বিভিন্ন হোটেল ও মিষ্টান্ন ভান্ডারে বাসি, পঁচা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও খাবার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন দোকানদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy