টঙ্গীতে মাথাবিহীন খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শিল্প নগরী টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। লাশের আঙ্গুলের

2025-08-08T15:25:58+00:00
2025-08-08T15:25:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মাথাবিহীন খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৩:২৫ পিএম   (ভিজিট : ২২০০)
X

শিল্প নগরী টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। লাশের আঙ্গুলের ছাপ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় নিশ্চিত করে।

নিহত যুবকের নাম মোঃ অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাষ্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকাল নয়টার দিকে স্টেশন রোড এলাকা থেকে অজ্ঞাত যুবকের মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙ্গুলের ছাপ থেকে লাশের পরিচয় শনাক্ত করে। 

ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy