টঙ্গীর তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে সাজিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে

2025-08-09T19:44:25+00:00
2025-08-09T19:44:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীর তুরাগ নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৮৩)
X

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে সাজিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে শিশুটি নদের পানিতে ডুবে যায়। প্রায় দেড় ঘন্টা পর বিকেল আড়াইটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

মৃত ওই শিশু সাজিদ বউ বাজার এলাকার শামিম আহম্মেদের ছেলে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুরে টঙ্গীর বউ বাজার এলাকায় তুরাগ নদের উপর রেল সেতুর নিচে বন্ধুদের সাথে সাতার কাটতে যায় সাজিদ। এসময় সাজিদ নদের পানিতে ডুবে যায়। পরেআ আশপাশের লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে। 

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.মাহবুবুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy