বগুড়ায় বেকারি মালিককে কুপিয়ে খুন

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘীর তালুকদারপাড়ায় জহুরুল ইসলাম নামে এক বেকারি মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে

2025-11-04T11:53:49+00:00
2025-11-04T11:53:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বগুড়ায় বেকারি মালিককে কুপিয়ে খুন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম   (ভিজিট : ৬৩)
X

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘীর তালুকদারপাড়ায় জহুরুল ইসলাম  নামে এক বেকারি মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। আজ সকালে গ্রামের একটি ধানক্ষেতের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জহুরুল ইসলাম বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের মোকলেসার রহমানের ছেলে। তিনি হাজরাদিঘী গ্রামে তার মামার বাড়িতে থেকে স্থানীয়ভাবে বেকারি ব্যবসা করতেন।

হাজরাদিঘী ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায় ।

নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। সকাল থেকেই শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। 

বগুড়া সদর থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy