গণশুনানির সুফল পাচ্ছেন নেত্রকোনাবাসী

নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান কর্মস্থলে যোগদান থেকে জেলাবাসী প্রতি বুধবার নিয়মিত

2025-11-05T19:23:26+00:00
2025-11-05T19:23:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণশুনানির সুফল পাচ্ছেন নেত্রকোনাবাসী
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:২৩ পিএম   (ভিজিট : ১২৯)
X

নেত্রকোনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান কর্মস্থলে যোগদান থেকে জেলাবাসী প্রতি বুধবার নিয়মিত গণশুনানির সুফল ভোগ করছেন। কোনো ধরনের হয়রানি ছাড়াই জেলাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানিতে অংশ নিচ্ছেন। 

জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার সকাল ১১টা থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষদের নানাবিধ সমস্যা সম্পর্কিত গণশুনানী গ্রহণ করেন। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান গণশুনানী গ্রহণকালে অসহায় সাধারন বেশ কয়েকজনের সমস্যার সমাধান করেন। 

গণশুনানিতে অংশগ্রহণ শেষে বেড়িয়ে যাবার সময় কয়েকজন উপকারভোগী বলেন, জেলা প্রশাসক স্যারের কাছে আমাদের সমস্যার কথা বলার সাথে সাথেই তিনি আমাদের উপকার করেছেন। এলাকায় অনেকের কাছে দীর্ঘদিন ঘুরে আমরা সমস্যার কোন ধরনের সহযোগিতা পাইনি। অবশেষে আজ ডিসি স্যারের কাছে আসায় আমাদের খুব উপকার হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy