মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

২০২৫- ২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যত্রুমের আওতায় সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, গম, খেসারী, মসূর, মুগ ও

2025-11-06T17:24:18+00:00
2025-11-06T17:24:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৭২)
X

২০২৫- ২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যত্রুমের আওতায় সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, গম, খেসারী, মসূর, মুগ ও শীতকালীন পেয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্ধোধন হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ মোঃ মামুনুর রহমান।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবুল বাসার মিয়া। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাগত মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মিজানুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল  ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ মোঃ মামুনুর রহমান অতিথিদের নিয়ে উপজেলার-২৯৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৮ প্রকার বীজ, রাসায়নিক ডিএমপি ও এমওপি সার বিতরণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy