সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায়

2025-11-08T20:19:15+00:00
2025-11-08T20:19:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম   (ভিজিট : ৮৫)
X

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। 

শনিবার (৮ নভেম্বর) ৫ম দিনে কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি  বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষণ করে বিএনপির কার্যালয়ে হাজির হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীদের মুখে ছিল নানা স্লোগান ‘গরিবের ডাক্তারকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’। এতে কালিগঞ্জের আশপাশের এলাকা স্লোগানে মুখর ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে।

বক্তারা অভিযোগ করে বলেন, ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমের মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, আমাদের ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে । দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে এবং প্রয়োজন হলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন বলে জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy