কক্সবাজার শহরে যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার শহরের যানজটের একমাত্র কারণ অবৈধ গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা এই ঝুপড়ি দোকানগুলো। বছরের

2025-11-09T17:45:37+00:00
2025-11-09T17:45:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজার শহরে যানজট নিরসনে পৌরসভার উচ্ছেদ অভিযান
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৩৭)
X

কক্সবাজার শহরের যানজটের একমাত্র কারণ অবৈধ গাড়ি পার্কিং এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা এই ঝুপড়ি দোকানগুলো। বছরের পর বছর ধরে চলা এই নৈরাজ্যে শহরের সড়কগুলো প্রায় সময়ই থাকে যানজট। 

যেখানে সাধারণ মানুষ এবং পর্যটকরা ভোগান্তির শিকার হন প্রতিনিয়ত। অবশেষে, শহরের এই দুরবস্থা নিরসনে মাঠে নেমেছে কক্সবাজার পৌরসভা। পৌর প্রশাসকের নির্দেশে শুরু হয়েছে অবৈধ দখল উচ্ছেদের এই ধারাবাহিক অভিযান। 

উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গতকাল পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরীর নেতৃত্বে উচ্চেদ অভিযান চালিয়েছে উচ্ছেদ অভিযান টিম। যেখানে উচ্ছেদ অভিযানে ছিলেন মোহাম্মদ আবুল কালাম, দিলীপ রুদ্র, মোহাম্মদ আরিফুল ইসলাম সহ অনেকেই।
 
পৌরসভার কর্মীরা প্রধান সড়কের দু'পাশ থেকে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছেন। তবে, এই জনস্বার্থমূলক অভিযান চালাতে গিয়ে নানা বাঁধার সম্মুখীন হচ্ছে পৌরসভা। তারপরও থেমে নেই কক্সবাজার পৌরসভার অভিযান। 

অভিযান পরিচালনাকারীরা বলছেন, কোনো অবস্থাতেই এই অবৈধ দখল আর চলতে দেওয়া হবে না।

শহরের প্রধান সড়ক, ঘুমগাছ তলা থেকে শুরু করে হসপিটাল সড়ক পাড় পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযান শহরের যানজট কমাতে কতটা স্থায়ী সুফল আনবে বলে মনে করছেন সচেতনমহল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy