চন্দনাইশে অপরাধীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশে জানমালের নিরাপত্তা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে অসহায় পরিবারের পক্ষে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকালে বরমা

2025-11-09T20:17:34+00:00
2025-11-09T20:17:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে অপরাধীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ৪৯)
X

চট্টগ্রামের চন্দনাইশে জানমালের নিরাপত্তা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে অসহায় পরিবারের পক্ষে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকালে বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইগাতা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধি রতন দাশের স্ত্রী বাপ্পী দাশ তার শ্বাশুড়ির খরিদকৃত বসত ভিটায় প্রতিবন্ধি স্বামীকে নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল। সে ভিটায় পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা সেটি ভেঙে টিনশেট দিয়ে ঘর নির্মাণ করেন। সম্প্রতি টিনের ঘরও নষ্ট হয়ে গেলে সেটি পুনরায় মেরামত করে। এ অবস্থায় কিছু কুচক্রীমহল তাদের বিরুদ্ধে নানানরকম মিথ‍্যা অভিযোগ, ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পাঁয়তারা করেন। পরবর্তীতে কিছুদিন আগে গভীর রাতে অভিযুক্ত কৃঞ্চ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হঠাৎ বাপ্পী দাশের বসতঘর ভাংচুর করতে থাকে। তারা তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়।

এ ব‍্যাপারে ৩১ অক্টোবর থানায় মৃত শৈলেন্দ্র দাশ প্রকাশ অনিল দাশ এর ছেলে কৃঞ্চ দাশ (৪৫), ও বাবু দাশ (৪৫), কৃঞ্চ দাশের ছেলে সৌরভ দাশ (২১), মৃত আশিস দাশ এর ছেলে সাগর দাশ (৩০), বাবু দাশ এর ছেলে অনিক দাশ (১৮)সহ অজ্ঞাত আরো ১০-১২ জনের নাম উল্লেখ করে অভিযোগ করে রতন দাশের স্ত্রী। যা ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। এতে অভিযুক্তরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে পুনরায় তাদের পরিবারকে মামলা-হামলাসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে যাচ্ছে। এমতাবস্থায় ভুক্তভোগী পরিবার অসহায় হয়ে নিজেদের আত্মরক্ষা ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করেন।

বক্তব্য রাখেন ভুক্তভোগী বাপ্পি দাশ,সংকর দাশ, রুপনা দাস, মধু দাশ, উর্মি দে, পূর্ণিমা দাশ, দুলাল দে, দিপ্তি দাশ, কৃষ্ণা দাশ, জর্ণা দাশ প্রমুখ।  তারা অপরাধীদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন‍্য সংশ্লিষ্ট  প্রশাসনের নিকট জোর দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy