বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: সরদার সাখাওয়াত হোসেন বকুল

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর

2025-11-10T19:21:43+00:00
2025-11-10T19:21:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: সরদার সাখাওয়াত হোসেন বকুল
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:২১ পিএম   (ভিজিট : ২২২)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে চরগোহালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জজ মিয়া। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক সংসদ সদস্য নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব), সিনিয়র সহ-সভাপতি নরসিংদী জেলা বিএনপি ও আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি ছিলেন আমিনুর রহমান সরকার দোলন, সদস্য সচিব মনোহরদী উপজেলা বিএনপি; মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মনোহরদী উপজেলা বিএনপি; সাবেক ভিপি গোলাম মোস্তফা; শুক্কুর আলী বিএসসি, সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; শাখাওয়াত হোসেন গোলাপ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি; মাসুদুর রহমান সোহাগ, সদস্য সচিব মনোহরদী উপজেলা যুবদল; শরিফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল; শাহিনা নাসরিন, সভাপতি কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দল এবং শামসুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন মহিলা দল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল।

প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, জুয়া, ইভটিজিং ও নারী নির্যাতন চিরতরে নির্মূল করা হবে। নারীদের স্বাবলম্বী করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy