জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শাহবাগের জাতীয় ঈদগাহের সামনে থেকে ড্রামভর্তি এক পুরুষের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে মৃতের নাম পরিচয়

2025-11-13T19:41:05+00:00
2025-11-13T19:41:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৮৬)
X

শাহবাগের জাতীয় ঈদগাহের সামনে থেকে ড্রামভর্তি এক পুরুষের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিকভাবে মৃতের নাম পরিচয় পাওয়া যায়নি। 

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুইটি নীল ছোট ড্রাম কে বা কারা রেখে যায়। বিকালে ড্রামগুলো রাখা দেখে সন্দেহ হলে বিষয়টি নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ড্রামগুলো খুলে প্রথমে চাল দেখতে পায়। চালগুলো মাটিতে ঢেলে দেওয়ার পর ভেতর থেকে মানুষের খণ্ডিত শরীরের অংশ বের হয়ে আসে।

‎শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আজকে দুপুর আড়াইটায় একটি ভ্যান এসে ড্রামগুলো রেখে গেছে। ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ডিত লাশ উদ্ধার করি। কার লাশ সেটি এখনো শনাক্ত করা যায়নি। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy