আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ 'এ' দল। সোমবার দোহায় তারা ৮ উইকেট

2025-11-18T10:23:08+00:00
2025-11-18T10:23:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:২৩ এএম   (ভিজিট : ১০৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ 'এ' দল। সোমবার দোহায় তারা ৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখে হারিয়েছে আফগানিস্তান 'এ' দলকে। এতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ।

বোলাররাই জয়ের ভিত গড়ে দেন। ১৮.৪ ওভারে আফগানদের মাত্র ৭৮ রানে গুটিয়ে দেন রিপন মন্ডল, রাকিবুল হাসানরা। আফগানিস্তানের অধিনায়ক দারউইশ রসুলি ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ২৮ বলে ২৭ করেন তিনি।

এছাড়া ইজাজ আহমেদ আর কায়েস আহমেদের ব্যাট থেকে আসে ১২ রান করে। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।

রিপন মন্ডল ১০ রানে আর রাকিবুল মাত্র ৭ রানের বিনিময়ে নেন ৩টি করে উইকেট। ২ উইকেট শিকার এসএম মেহরবের।

৭৯ রানের ছোট লক্ষ্য তাড়ায় দুই ওপেনার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান আর জিসান আলম তেমন সুবিধা করতে পারেননি। সোহান ১৩ বলে আর জিসান ১৬ বল খেলে করেন ১০ রান করে।

তবে এরপর জাওয়াদ আবরার আর মাহিদুল ইসলাম অঙ্কন দেখেশুনে খেলে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন। আবরার ২২ বলে ২৪ আর অঙ্কন ৩০ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy