গুইমারা উপজেলায় ধানবোঝাই ট্রাক দুর্ঘটনা

সারাবাংলা

গতকাল ১৮ নভেম্বর তারিখে আনুমানিক রাত ৮টায় খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার বড় পিলাক এলাকায় ধানবোঝাই একটি ট্রাক

2025-11-19T10:45:31+00:00
2025-11-19T16:14:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুইমারা উপজেলায় ধানবোঝাই ট্রাক দুর্ঘটনা
হিল ভিডিপি সদস্যদের দ্রুত সাড়া প্রদান
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ এএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৪:১৪ পিএম  (ভিজিট : ১৬০)
X

গতকাল ১৮ নভেম্বর তারিখে আনুমানিক রাত ৮টায় খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার বড় পিলাক এলাকায় ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুর্ঘটনার শিকার হয়। ফলে রাস্তাজুড়ে ধানের বস্তা ছড়িয়ে পড়ে সৃষ্টি হয় সাময়িক যানজট।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা কমান্ড্যান্ট, খাগড়াছড়ির নির্দেশনায় উপজেলা প্রশিক্ষক আল-আমিনের নেতৃত্বে ২০-৩৫ জন হিল ভিডিপি সদস্য দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। তারা দুর্ঘটনার শিকার ট্রাক থেকে ১৮০বস্তা ধান নিরাপদ স্থানে স্থানান্তর করেন এবং মুহূর্তেই সড়কটি পরিস্কার করে যানচলাচল স্বাভাবিক নিশ্চিত করে। তাদের দ্রুত ও সমন্বিত সাড়া সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় জনগণ হিল ভিডিপি সদস্যদের এমন মানবিক ও পেশাদারী কার্যক্রমে বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।




  বিষয়:   খাগড়াছড়ি  দুর্ঘটনা  গুইমারা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy