টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হোসেন মার্কেট

2025-11-19T18:16:41+00:00
2025-11-19T18:16:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ৬৭)
X

গাজীপুরের টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হোসেন মার্কেট এলাকার বিআরটি প্রকল্পের মাঝ লেনে। 

এসময় উত্তেজিত জনতা ঘাতক বাস ও বাসের চালকে আটক করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় শেরপুর থেকে ঢাকাগামী সারদা পরিবহণের একটি বাস (নং-ঢাকা মেট্রো-ব ১৫-৯৮১৭) তাকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন। এতে তার মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান। এসময় উত্তেজিত জনতা ঘাতক বাস ও বাসের চালক হযরত আলীকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিহত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy