সারিয়াকান্দিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র ও চশমা বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রতিবন্ধী দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, চশমা ও কানের শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা

2025-11-19T18:20:17+00:00
2025-11-19T18:20:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র ও চশমা বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:২০ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রতিবন্ধী দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, চশমা ও কানের শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সামনে এসব প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার ও চশমা বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।  

সারিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার শেখ মাহতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.রেজোয়ান হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহাতাবুর রহমান। অনুষ্ঠানে চারজনকে হুইল চেয়ার, পাঁচজনকে কানের শ্রবণযন্ত্র ও চার জনকে চশমা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রভাষ চন্দ্র সরকার, আশরাফ আলী, আব্দুর রাজ্জাক, বুলবুল আহম্মেদ, আব্দুর রউফ ও খোর্দ্দ বলাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আকিবুর রহমান, আরও অন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy