দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি শনাক্তে কঠোর নির্দেশনা

কাজী দ্বীন মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি

জাতীয়

শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প ফলে ঢাকাসহ সারা দেশে ১১জনের মৃত্যুর খবর পাওয়া

2025-11-22T11:02:34+00:00
2025-11-22T11:02:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি শনাক্তে কঠোর নির্দেশনা
কাজী দ্বীন মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:০২ এএম   (ভিজিট : ১০০)
 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। সংগৃহীত ছবি
X

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। সংগৃহীত ছবি

শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প ফলে  ঢাকাসহ সারা দেশে ১১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।

দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায়  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সকল  দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে  সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা প্রদান করেছেন,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপন শেষে তা  অবহিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমের টেলিফোন ০২৫৮৮১১৬৫১ এ নাম্বারে সকলকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, এ নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা বিধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।




  বিষয়:   ত্রাণ উপদেষ্টা  ভূমিকম্প  ক্ষয়ক্ষতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy