প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:১১ পিএম আপডেট: ২৩.১১.২০২৫ ৫:৩২ পিএম (ভিজিট : ১৬১)

X
চট্টগ্রামের চকবাজার থানায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে থানার ব্যারাকের টয়লেট থেকে এএসআই অহিদুর রহমানের মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট থানার বনিদত্ত বাজার এলাকার বাসিন্দা। তার বাবা মো. শহীদুল্লাহ এবং মা হাসিনা আকতার।
চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, নাইট ডিউটি শেষে টয়লেটে যান অহিদুর। অনেকক্ষণ বের না হলে সহকর্মীরা টোকা দেন। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, তিনি ঝুলন্ত অবস্থায় আছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশ দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর বলেন, ‘গতকাল শনিবার রাতে নাইট ডিউটিও করেছিল ওহিদ। সকালে বাথরুমে গোসল করতে ঢুকেছিল। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওহিদুর রহমান আগে বরিশাল ছিল। তার পরিবারও বরিশালে থাকে। বদলি হওয়ার জন্যও কখনও পীড়াপীড়ি করেনি। কেন এমন ঘটনা ঘটলো, বিষয়টি বুঝতে পারছি না।’