পলাশে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর পলাশে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ

2025-12-02T17:08:59+00:00
2025-12-02T17:08:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পলাশে গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম   (ভিজিট : ৪৫)
X

নরসিংদীর পলাশে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এসআই শামসুল আলমের নেতৃত্বে এএসআই জয়নাল আবেদীন, এএসআই আ. ওয়াদুদ ভূঁইয়াসহ পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি, ১২০ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ মিয়া জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে।

ঘটনা নিশ্চিত করে পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, মাসুদ এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পলাশ থানায় অস্ত্র আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মোট দুইটি পৃথক মামলা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy