আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন অটোরিকশা চালকরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবি এবং আকিজ

2026-01-19T12:55:46+00:00
2026-01-19T13:44:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন অটোরিকশা চালকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ১:৪৪ পিএম  (ভিজিট : ১০৮)
X

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবি এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন ধরনের অটোরিকশা বিক্রি বন্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন অটোরিকশাচালকরা। দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর তারা সাময়িকভাবে অবরোধ তুলে নিয়েছেন।

অটোরিকশাচালকরা জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে ১ ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনে নামবেন তারা।

একই সঙ্গে তারা দাবি করেন, চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পুলিশ প্রশাসন কোনো বাধা সৃষ্টি করবে না—এমন আশ্বাসও তারা পেয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে এই ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন আন্দোলনরত চালকরা। অবরোধ প্রত্যাহারের পর কুড়িল থেকে বাড্ডা-রামপুরা অভিমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে চালকদের অবরোধে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।




  বিষয়:   অটোরিকশা  অটোরিকশাচালক  আলটিমেটাম  অবরোধ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy