কালিহাতীতে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় একটি এনজিও অফিস থেকে পারভেজ (২৩) নামের এক এনজিওক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে

2022-07-31T14:54:08+00:00
2022-07-31T15:20:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ৩১ জুলাই, ২০২২, ২:৫৪ পিএম  আপডেট: ৩১.০৭.২০২২ ৩:২০ পিএম  (ভিজিট : ৫৬০)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় একটি এনজিও অফিস থেকে পারভেজ (২৩) নামের এক এনজিওক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলার এলেঙ্গা বাংলা মেলা সংস্থা এনজিও অফিসের দ্বিতীয় তলার একটি রুম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পারভেজ টাঙ্গাইল সদর উপজেলার হিরাকোটা গ্রামের বাহর আলীর ছেলে। তিনি বাংলা মেলা সংস্থা এনজিও'র মাঠ সংগঠক কর্মী ছিলেন।

বাংলার মেলা সংস্থা এনজিওর অন্যান্য কর্মীরা জানান, প্রতিদিন রাতে পারভেজ কাজ শেষে অফিস রুমে ঘুমান। সকালে অফিসে অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়া না পেয়ে রুমের জানালা দিয়ে উঁকি দিলে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy