কালিহাতী থানার দুই এএসআই ও চার কনস্টেবলের বিদায় সংবর্ধনা

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী থানার দুই এএসআই ও চার কনস্টেবলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে থানার গোল ঘরে

2022-08-03T15:51:21+00:00
2022-08-03T15:51:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতী থানার দুই এএসআই ও চার কনস্টেবলের বিদায় সংবর্ধনা
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৩:৫১ পিএম   (ভিজিট : ৫১৭)
X

টাঙ্গাইলের কালিহাতী থানার দুই এএসআই ও চার কনস্টেবলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) রাতে থানার গোল ঘরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ, বিদায়ী এএসআই তাহিদ উল্লাহ, তারেক ও বিদায়ী কনস্টেবল এমদাদুল, আনোয়ার, বেলাল ও আজিজসহ থানার অন্যান্য অফিসার ফোর্স বৃন্দ।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী থানার সেকেন্ড অফিসার (এসআই) মাহাবুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বিদায়ীদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন ওসি মোল্লা আজিজুর রহমান। এসময় তিনি বিদায়ী এএসআই ও কনস্টেবলদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন কর্মস্থলেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy