নাটোরের বড়াইগ্রামে চার জমজ নবজাতকের মৃত্যু

হৃদয় আহমেদ,বড়াইগ্রাম(নাটোর)

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে জন্মের পরপরই ফুটফুটে ৪ জমজ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ঋষিপাড়া গ্রামে

2022-08-10T19:01:20+00:00
2022-08-10T19:01:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরের বড়াইগ্রামে চার জমজ নবজাতকের মৃত্যু
হৃদয় আহমেদ,বড়াইগ্রাম(নাটোর)
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭:০১ পিএম   (ভিজিট : ২১৮)
X

নাটোরের বড়াইগ্রামে জন্মের পরপরই ফুটফুটে ৪ জমজ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ঋষিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নবজাতকের বাবা নিখিল দাস জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে তার স্ত্রী রিতা রানী দাস বাড়িতেই তিন ছেলে ও এক মেয়ে শিশুর জন্ম দেন। জন্মের পরপরই শিশুগুলোর অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে স্থানীয় আমিনা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যমজ শিশুদের মৃত ঘোষণা করেন। পরে বাচ্চাগুলোকে স্থানীয় শ্মশানে দাহ করা হয়। ১২ বছর পরে এই প্রথম তাদের ঘরে এক সঙ্গে চারটি জমজ বাচ্চার জন্ম হয়েছিলো। 

আমিনা হাসপাতালের চিকিৎসক ডা.আনসারুল ইসলাম জানান, যমজ বাচ্চাগুলো অপরিণত অবস্থায় ভুমিষ্ট হওয়ায় তাদের মৃত্যু হয়েছে। মাত্র ২৫ সপ্তাহে বাচ্চাগুলো ভূমিষ্ট হয়েছিল।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy