পর্ন ভিডিও সংরক্ষণ-বিক্রির অপরাধে যুবক আটক

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. কাওসার মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

2022-08-11T11:30:46+00:00
2022-08-11T11:30:46+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জ র‍্যাবের অভিযান
পর্ন ভিডিও সংরক্ষণ-বিক্রির অপরাধে যুবক আটক
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১১:৩০ এএম   (ভিজিট : ২২৮৪)
X

ঢাকার কেরানীগঞ্জে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. কাওসার মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১আগস্ট) র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ আগস্ট) র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আগানগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কম্পিউটারে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির অপরাধে কাওসারকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

অভিযানে তার কাছ থেকে একটি কম্পিউটার, কার্ড রাইডার ও মেমোরি কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার জানিয়েছেন, তিনি পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রয় চক্রের সদস্য। বেশ কিছুদিন ধরে তিনি কম্পিউটার ব্যবসার আড়ালে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন।


-বাবু/শোভা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy