ভূঞাপুরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী

2022-08-15T18:21:09+00:00
2022-08-15T18:21:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬:২১ পিএম   (ভিজিট : ২৬৫)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং গণভোজ।

সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, সামাজিক সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy