বিজয়নগরে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ সহ এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা

2022-08-16T14:39:20+00:00
2022-08-16T14:40:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ২:৩৯ পিএম  আপডেট: ১৬.০৮.২০২২ ২:৪০ পিএম  (ভিজিট : ২৩৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ সহ এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার (১৫ আগস্ট) রাত প্রায় ৮ টার দিকে উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে তাৎক্ষণিক জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় বাজারের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি কে জানান, মাছ হলো আমাদের দেশের জাতীয় সম্পদ। কারেন্ট জাল আমাদের মৎস্য সম্পদের জন্য বিরাট হুমকি। কারেন্ট জাল প্রতিহত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে অবদান রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো: মহররম আলীর দোকানে অবৈধ এবং বিক্রি নিষিদ্ধ ১২৮ পাউন্ড কারেন্ট জাল পাওয়া যায়। যা জব্দ করে সাথে সাথে ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিতি ছিলেন বিজয়নগর উপজেলা মৎস্য কর্মকর্তার মোঃ মনিরুজ্জামান তিনি জানান কারেন্ট জাল প্রতিহত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে অবদান রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সহযোগিতা করেন বিজয়নগর থানা পুলিশ সদস্যরা।  

-বাবু/শোভা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy