‘বিএনপি যখন মানবতা আর গণতন্ত্রের কথা বলে তখন সত্যি কষ্ট হয়’

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠিত। বিএনপির

2022-08-23T17:24:48+00:00
2022-08-23T18:31:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘বিএনপি যখন মানবতা আর গণতন্ত্রের কথা বলে তখন সত্যি কষ্ট হয়’
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৫:২৪ পিএম  আপডেট: ২৩.০৮.২০২২ ৬:৩১ পিএম  (ভিজিট : ৩০৪)
X

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠিত। বিএনপির মূল পুঁজি মিথ্যাচার। এ দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃতি করেছে। বিএনপি শুরু থেকে ষড়যন্ত্রের রাজনীতির সাথে জড়িত। এখন তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলা নিয়ে নতুন মিথ্যাচার শুরু করেছে। কাজেই বিএনপি যখন মানবতা আর গণতন্ত্রের কথা বলে তখন সত্যি কষ্ট হয়। 

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা কথা বলেন।

তিনি আরো বলেন, মোসতাকের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার কুশীলব জিয়াউর রহমান তাঁর স্বপ্ন হাসিল করেছিল। প্রেসিডেন্ট সায়েমকে পিস্তল ঠেকিয়ে কাগজে স্বাক্ষর নিয়ে জিয়াউর রহমান নিজে প্রেসিডেন্ট হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতা গিয়েই একে একে হত্যা করতে থাকে আওয়ামীলীগের নেতাকর্মীদের। 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে করে চুমকি এমপি বলেন, যার ডাকে আপনারা জীবন বাজি রেখে যুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করেছেন। কিন্তু খুবই পরিতাপের বিষয় একটা সময় ছিল বীর মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় পর্যন্ত দিতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে তাদের পাশে থেকেছেন। একমাত্র আওয়ামী লীগই মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে জানে। এখন মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস তৈরি করে দিচ্ছেন। যিনি আপনাদের সম্মানিত করেছেন সেই নেত্রীকে আবারোও ক্ষমতায় বসানোর জন্য কাজ করে যাবেন।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম শোভনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে অনুষ্ঠানের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি ও বীর মুক্তিযোদ্ধাগণ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে ৩৬৭ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।     

-বাবু/ফাতেমা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy