অতিরিক্ত সার মজুদের অভিযোগে নাটোরের দুটি প্রতিষ্ঠানকে অর্থিক জরিমানা

মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

অব্যবস্থাপনা ও অতিরিক্ত সার মজুদের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে

2022-09-07T18:01:39+00:00
2022-09-07T18:01:39+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
অতিরিক্ত সার মজুদের অভিযোগে নাটোরের দুটি প্রতিষ্ঠানকে অর্থিক জরিমানা
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:০১ পিএম   (ভিজিট : ৪১৭)
X


অব্যবস্থাপনা ও অতিরিক্ত সার মজুদের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত যৌথভাবে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর ও লক্ষীকোল বাজারের দু'টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। 

এ সময় স্যাঁতসেঁতে স্থানে অতিরিক্ত সার মজুদ করে রাখায় মন্ডল ট্রেডার্স ও মোল্লা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু। 

একই সাথে তাদের ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন।

বাবু/এসএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy