গোমস্তাপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার

2022-09-14T18:10:12+00:00
2022-09-14T18:10:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:১০ পিএম   (ভিজিট : ২৪৪)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর এলাকা থেকে মনিরুল ইসলাম (৪৮) কে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। 

সে একই এলাকার গুজরঘাট গ্রামের ইয়াসিন আলীর ছেলে। শিশুটির মা জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে আম বাগানে শিশুটি খেলা করছিলো। এমন সময় তাকে একা পেয়ে বাগানের পাহারাদারের ঘরে নিয়ে মনিরুল ইসলাম শিশুটির মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। পরে আমার ভাতিজার উপস্থিতি টের পেয়ে মনিরুল পালিয়ে যায়।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক জাহিদ ইসলাম জানান, শিশুটি বাগানে খেলা করার সময় মনিরুল তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি পরিবারকে বিষয়টি জানালে শিশুটির মা বাদী হয়ে রাতেই গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে। ওই রাতেই তাকে আটক করা হয়। বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি আলমাস আলী সরকার।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy