নবীনগরে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শামীম পারভেজ নামে এক ভুয়া চিকিৎসক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

2022-09-17T22:57:02+00:00
2022-09-17T22:57:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৭ পিএম   (ভিজিট : ৪৩২)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শামীম পারভেজ নামে এক ভুয়া চিকিৎসক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার সলিমগঞ্জ বাজারের সুফলা হোমিও ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ভুয়া ডাক্তার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন মুক্তারামপুর গ্রামের সালাম ডাক্তারের ছেলে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ মোশারফ হোসাইন জানান, সুফলা হোমিও ফার্মেসীর মালিক শামীম পারভেজ হোমিও ডাক্তার পরিচয় দিয়ে ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণার দায়ে গত ৫ মার্চ তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। তবে জেল থেকে বেরিয়ে আবারও ডাক্তার সেজে প্রতারণা শুরু করেন। হোমিও ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় এ্যালকোহল বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে আসছিল। 

-বাবু/এ.এস

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy