মৌলভীবাজার পুলিশ লাইনে অগ্নি-নির্বাপণ কর্মশালা অনুষ্ঠিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

রবিবার (১৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা

2022-09-18T20:34:21+00:00
2022-09-18T20:38:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজার পুলিশ লাইনে অগ্নি-নির্বাপণ কর্মশালা অনুষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৪ পিএম  আপডেট: ১৮.০৯.২০২২ ৮:৩৮ পিএম  (ভিজিট : ২৪৬)
X

রবিবার (১৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২২ এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা।

মহড়ায় প্রাকৃতিক দূর্যোগ বা অগ্নিকাণ্ড সংঘটিত হলে উদ্বার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল প্রদর্শন করা হয়। বাসা বাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কিভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণ করা যায় তা প্রদর্শনীতে দেখানো হয়। 

অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন, এ ধরনের মহড়া আমাদের পুলিশের অগ্নি নির্বাপণে দক্ষতা বৃদ্ধি ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy