ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মো. আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ)

সারাবাংলা

ভালুকা উপজেলার শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর পূর্বপাশে খিরু নদী থেকে সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর (২৫)

2022-09-19T15:52:17+00:00
2022-09-19T15:54:54+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ভালুকায় খিরু নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মো. আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫২ পিএম  আপডেট: ১৯.০৯.২০২২ ৩:৫৪ পিএম  (ভিজিট : ২৩৫)
X

ভালুকা উপজেলার শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর পূর্বপাশে খিরু নদী থেকে সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এলাকার লোকজন শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর পূর্বপাশে খিরু নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশটির গায়ে ছিলো প্রিন্টের ম্যাক্সি ও হলুদ রংয়ের সেলোয়ার।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, অজ্ঞাত ওই নারীকে হয়তো ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে উজানের কোন এক স্থান থেকে নদীতে ফেলে দেয়। পরে পানির স্রোতে নদীটির ওই স্থানে গিয়ে ভেসে উঠে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy