উখিয়ার সীমান্তে গুলির শব্দ

আতঙ্কে স্থানীয়রা, উখিয়ার সীমান্তে গুলির শব্দ

সারাবাংলা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, বান্দরবানের ঘুমধুম তুমব্রু সীমান্তের পর পালংখালী ইউনিয়নের

2022-09-20T17:37:00+00:00
2022-09-20T17:37:00+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আতঙ্কে স্থানীয়রা
উখিয়ার সীমান্তে গুলির শব্দ
আতঙ্কে স্থানীয়রা, উখিয়ার সীমান্তে গুলির শব্দ
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২৭৫)
X

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, বান্দরবানের ঘুমধুম তুমব্রু সীমান্তের পর পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে গুলির শব্দ শুনা যাচ্ছে৷

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার পর মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে পালংখালী এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন৷

চেয়ারম্যান গফুর উদ্দীন চৌধুরী বাংলাদেশ বুলেটিনকে বলেন, মঙ্গলবার সকালে আমার ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা আমাকে মুঠোফোনে জানান, নাফ নদীর অপারে এবং আঞ্জুমান পাড়া সীমান্তে ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে৷ তিনি আরও বলেন, আমি এই মুহূর্তে ঢাকায় আছি। সকালে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে আমার এক ইউপি সদস্য ফোন করে জানান। পরে আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

পালংখালী আঞ্জুমান পাড়া ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোলতান আহমদ বলেন, এত দিন পত্রিকায় ও টেলিভিশনে শুনেছি সীমান্তে গোলাগুলি চলছে। আজ সকালে আমাদের আঞ্জুমান সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের এলাকার মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

ঘটনার সত্যতা স্বীকার করে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বাংলাদেশ বুলেটিনকে বলেন, সকাল বেলা আঞ্জুমান পাড়া সীমান্ত থেকে স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন৷ আমরা উপজেলা প্রশাসন এ বিষয়ে অবগত আছি৷

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy