কালিহাতীতে তুলার গুদামে আগুন

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাঁচ চারান বাজারে একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে

2022-09-21T16:47:51+00:00
2022-09-21T16:47:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে তুলার গুদামে আগুন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাঁচ চারান বাজারে একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পাঁচ চারান বাজারের মজনু মিয়ার তুলার গুদামে এ ঘটনা ঘটে। পরে কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় তুলার গুদামের মালিক মজনু মিয়ার ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, বুধবার দুপুর ১.২০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এ ঘটনায় তুলার গুদামের মালিক মজনু মিয়ার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ আগুনটি বিড়ি-সিগারেট থেকে সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy