বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া ব্যুরো

সারাবাংলা

বগুড়ার শাজাহানপুরে নয়মাইলে রাস্তা পারাপারে সময় উল্টো পথে বেপরোয়া গতিতে আসা বাসের ধাক্কায় আব্দুল বাকী (৬২) নামে এক

2022-09-26T18:41:04+00:00
2022-09-26T18:41:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
বগুড়া ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪১ পিএম   (ভিজিট : ২৪৪)
X

বগুড়ার শাজাহানপুরে নয়মাইলে রাস্তা পারাপারে সময় উল্টো পথে বেপরোয়া গতিতে আসা বাসের ধাক্কায়  আব্দুল বাকী  (৬২) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা আব্দুল বাকী। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে বাকী বগুড়া-ঢাকা মহাসড়কে নয়মাইল হাটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি বাস উল্টো পথে বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বানিউল আনাম জানান,  বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে বিষয়টি হাইওয়ে  থানাকে অবহিত করা হয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy