কার্যকর পদক্ষেপ চাই

সম্পাদকীয়

সম্পাদকীয়

নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃস্টির ফলে দ্রব্যমূল্যের দাম দরিদ্র ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। বস্তুত বাজারে চাল, ভোজ্যতেল,

2022-10-01T17:40:12+00:00
2022-10-01T17:40:12+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নিত্যপণ্যের কৃত্রিম সংকট
কার্যকর পদক্ষেপ চাই
সম্পাদকীয়
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৫:৪০ পিএম   (ভিজিট : ৪১৪)
X

নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃস্টির ফলে দ্রব্যমূল্যের দাম দরিদ্র ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। বস্তুত বাজারে চাল, ভোজ্যতেল, ডাল, ডিম, চিনি, গুঁড়াদুধসহ প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। সবজি ও মাছ-মাংসের দামও বৃদ্ধির দিকে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে না থাকলে নৈরাজ্য আরও সৃষ্টি হবে। ভুক্তভোগীরা দ্রব্যমূল্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন এবং তারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও কঠোর বাজার তদারকির কথা বলছেন। এমন অবস্থায় বাজার মনিটরিং আরও বাড়ানো দরকার। নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রেখে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরাতে উদ্যোগ নেওয়া প্রয়োজন। মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এজন্য দ্রুত কার্যকর পদক্ষেপ চাই।

গতকালের খবরে বলা হয়,  বাজারে চাল, আটা-ময়দা, ডিম, ব্রয়লার ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। কমিশন বলছে, এসব প্রতিষ্ঠানের কারসাজির জন্যই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কোম্পানিগুলো সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। সেজন্য প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত মামলা দায়ের করেছে। কমিশন থেকে পাওয়া তালিকায় দেখা গেছে, চালের বাজারে সংকট সৃষ্টির জন্য কুষ্টিয়ার রশিদ এগ্রো ফুড প্রডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী আব্দুর রশিদ ও নওগাঁর বেলকন গ্রুপের বেলকন প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী বেলাল হোসেনের নামে মামলা করা হয়েছে।
একই কারণে বাজারে চাল সরবরাহকারী আরও দুটি করপোরেট প্রতিষ্ঠান সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে মামলা হয়েছে। 

অন্যদিকে আটা-ময়দার বাজারেও সংকট তৈরির অভিযোগে সিটি গ্রুপের নামে পৃথক মামলা করেছে প্রতিযোগিতা কমিশন। ডিমের বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে প্যারাগন পোল্ট্রি লিমিটেড, কাজী ফার্মস গ্রুপ ও ডিম ব্যবসায়ী আড়তদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুরগির বাজারে সংকট সৃষ্টির অভিযোগে প্যারাগন পোল্ট্রি লিমিটেড ও কাজী ফার্মস গ্রুপের নামে দুটি আলাদা মামলা হয়েছে। এদিকে বাজারে কাপড় কাচা, সুগন্ধী ও গুঁড়া সাবানের মতো নিত্যপণ্যের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নামে মামলা হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারের সুষ্ঠু প্রতিযোগিতার নিয়ম ভেঙে অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) এসব কোম্পানির বিরুদ্ধে শুনানি শুরু হবে।






Loading...
Loading...


সম্পাদকীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy