দুর্নীতির মামলায় ডোমার পৌরসভা মেয়র কারাগারে

রতন কুমার রায়, ডোমার

সারাবাংলা

৫৪ কোটি টাকার দুর্নীতি মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে যেতে হয়েছে নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম

2022-10-10T21:20:08+00:00
2022-10-10T21:20:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্নীতির মামলায় ডোমার পৌরসভা মেয়র কারাগারে
রতন কুমার রায়, ডোমার
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৯:২০ পিএম   (ভিজিট : ৩৯২)
X

৫৪ কোটি টাকার দুর্নীতি মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে যেতে হয়েছে নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুকে।

সোমবার দুপুরে স্থায়ী জামিন নিতে আসলে আদালতের বিজ্ঞ বিচারক মাহমুদুল করিম জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।

জানা যায়, অগ্রনী ব্যাংক ডোমার শাখা থেকে ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা ঋণ নেন। যা সুদে আসলে ২৩ কোটি ৩৪ লাখ টাকায় দাঁড়ায়। এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পোর্ট ড্যামারেজ বাবাদ ২৭ কোটি এবং শুল্কবাবদ ৪ কোটি ১০ লাখসহ ৩১ কোটি ১০ লাখ টাকা।

এ ব্যাপারে চলতি বছরের ২৩ আগষ্ট আদালতে মামলা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ। দুদক আইনজীবী এ্যাডভোকেট কামরুজ্জামান শাসন বলেন, তিনি ঋণ নিয়ে ব্যাংক থেকে নিয়ম ভেঙ্গে টাকা উত্তোলন করেছেন। ঋণের টাকা দিয়ে ব্রিক ফিল্ডের জন্য যন্ত্রপাতি আমদানি করেও তা উত্তোলন করেনি। এর ফলে বন্দর কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে।

সব মিলিয়ে ৫৪ কোটি ৪৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ কারণে দুদক মামলা করে। আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে আছেন। নিম্ম আদালতে স্থায়ী জামিনের জন্য আজ হাজির হয়ে আবেদন করা হলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy