বাজারে শীতের সবজির ছড়াছড়ি, দাম আকাশচুম্বী

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

কয়েক মাস ধরে কেরানীগঞ্জের বাজার গুলোতে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তবে এখন সব বাজারে উঠছে

2022-10-26T16:09:41+00:00
2022-10-26T16:09:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাজারে শীতের সবজির ছড়াছড়ি, দাম আকাশচুম্বী
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৪:০৯ পিএম   (ভিজিট : ৪৫৩)
X

কয়েক মাস ধরে কেরানীগঞ্জের বাজার গুলোতে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তবে এখন সব বাজারে উঠছে শীতের সবজি। তারপরও বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বুধবার (২৬ অক্টোবর) কেরানীগঞ্জের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম এখনো কমেনি। বরং কিছু কিছু সবজির দাম আরও বেড়েছে। এ নিয়ে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের হতাশা প্রকাশ করতে দেখা গেছে।

বিক্রেতারা বলছে, শীতের নতুন সবজি বাজারে আসলেও দাম এমন বাড়তিই থাকবে কিছুদিন। এই সরবরাহ নিয়মিত থাকলে আস্তে আস্তে কমবে দাম। বাজার ঘুরে দেখা গেছে, বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, কোনো কোনো বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ৯০ টাকাতেও, বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়, করলা ৭০ টাকায়, সিম প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকায়, শসা ৫০ টাকায়, পটল প্রতি কেজি ৫০ টাকায়, কাঁচা মরিচ ১২০ টাকায়, টমেটো প্রতি কেজি ১৪০ টাকায়, মূলা ৫০ টাকায়, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায়, গাজর প্রতি কেজি ১৪০ টাকায়, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়া কাটা এক ফালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

কেরানীগঞ্জের জিনজিরা কাঁচা বাজারে আসা এক ক্রেতা মোহাম্মদ হান্নান বলেন, আজ প্রায় তিন মাস ধরে অতিরিক্ত দামে সবজি কিনে খেতে যাচ্ছি। মাছ-মাংস নিত্যপণ্যের কথা না হয় বাদই দিলাম, কিন্তু যে সবজি খেয়ে কোনো মতে আমাদের টিকে থাকার কথা, সেই সবজির বাজারে আগুন লেগে আছে। বরবটি কিনলাম ৮০ টাকা কেজিতে। এমন কোনো সবজি নেই বাজারে যার দাম ৫০ টাকার নিচে। আমাদের মতো নিম্নআয়ের মানুষের আলু আর পেঁপে ছাড়া অন্য সবজি কেনার ক্ষমতা চলে যাচ্ছে। কালিগঞ্জ বাজারের এক সবজি বিক্রেতা বলেন, শীতের নতুন সবজি ওঠার আগ পর্যন্ত সবজির দাম এমন বেশিই থাকবে। খেতের শেষ ফসল এগুলো, তাই চাহিদার তুলনায় মালের ঘাটতি আছে। আমাদের পাইকারি বাজার থেকে মাল কেনার সময় সব ধরনের সবজি বাড়তি দামে কিনতে হচ্ছে। 

আগে কখনো আমরা এত বেশি দামে সবজি কিনিনি। কেনার পর নানা ধরনের খরচ রয়েছে বাজারে। সবমিলিয়ে আমরা এসে যখন খুচরা দামে সবজি বিক্রি করছি তখন এ দামটা আরও বেড়ে যাচ্ছে। আজও সবকিছুর চড়া বাজার। এর মধ্যে আজ বরবটির দাম বেড়েছে। আজ আমরা প্রতি কেজি বরবটি বিক্রি করছি ৮০ টাকায়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy