বিজয়নগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

'উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে।

2022-11-09T18:52:38+00:00
2022-11-09T18:52:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৬:৫২ পিএম   (ভিজিট : ২১৬)
X

'উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। 

এ সময় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান খান (শাওন), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাছুম প্রমুখ। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের ১৬টি স্টল অংশ গ্রহণ করেছেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy