রাজবাড়ীতে ট্রাক চাপায় নিহত ১

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে ট্রাকচাপায় রেশমা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের চরলক্ষীপুর

2022-11-10T15:41:08+00:00
2022-11-10T15:41:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ট্রাক চাপায় নিহত ১
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৩:৪১ পিএম   (ভিজিট : ২০১)
X

রাজবাড়ীতে ট্রাকচাপায় রেশমা খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের চরলক্ষীপুর তালতলা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা ওই এলাকার ইউনুস আলী খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, রেশমা খাতুন নামে ওই নারী তার নাতনীকে মাদ্রাসায় দিয়ে বাড়ী ফিরছিলেন। পথে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক ট্রাকটি জব্দ ও চালক কে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy