বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা পঞ্চম দফায় বাড়ল

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা আরও চারদিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে জেলা প্রশাসন।বুধবার (১৬ নভেম্বর) বিকেলে

2022-11-16T19:59:05+00:00
2022-11-16T20:09:10+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা পঞ্চম দফায় বাড়ল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৭:৫৯ পিএম  আপডেট: ১৬.১১.২০২২ ৮:০৯ পিএম  (ভিজিট : ১৮৯)
X

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা আরও চারদিন বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় । এরআগে রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা চার দফা বাড়িয়ে ১৬ নভেম্বর নির্ধারণ করে প্রশাসন ।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলার রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ দুই উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এরআগে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়।

তবে রুমা-রোয়াংছড়ি ছাড়া অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে । বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি  বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা-রোয়াংছড়ি ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy