আসামের প্রতিনিধি দল বাংলাদেশে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের কয়েকটি পণ্য উৎপাদকারী প্রতিষ্ঠান ঘুরে দেখতে ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকারের নেতৃত্বে ৬২ সদস্যের একটি প্রতিনিধি দল

2022-11-19T13:44:45+00:00
2022-11-19T13:47:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আসামের প্রতিনিধি দল বাংলাদেশে
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১:৪৪ পিএম  আপডেট: ১৯.১১.২০২২ ১:৪৭ পিএম  (ভিজিট : ২৪৮)
X

বাংলাদেশের কয়েকটি পণ্য উৎপাদকারী প্রতিষ্ঠান ঘুরে দেখতে ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকারের নেতৃত্বে ৬২ সদস্যের একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছেছেন। 

পাঁচ দিনের সফরে আসা দলটি শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ভারতের আগরতলা চেকপোস্ট হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা প্রতিনিধি দলটিকে সীমান্তের শূন্য রেখায় ফুল দিয়ে অভ্যর্থনা জানান। 

ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। সহকারী হাইকমিশনার জানান, আসামের এই প্রতিনিধি দলটির সফরের উদ্দেশ্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আর বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করা। সফরকালে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে স্বাক্ষাত করবেন। আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী সীমান্তের শূন্য রেখায় দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, "আমরা বাংলাদেশের কয়েকটি পণ্য উৎপাদনকারী ইন্ড্রাস্ট্রি ঘুরে দেখবো। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানবো আমরা।"

তিনি বলেন, 'শুধুমাত্র প্রশাসনিকভাবে আমরা আলাদা। ভৌগোলিক ও মনের দিক থেকে আমরা আলাদা হইনি। অন্যক্ষেত্রেও আমাদের মিল রয়েছে।' বিধানসভার স্পিকার আরো জানান, ঢাকায় সফর শেষ করে তারা আসামের লোক বসবাস করা রাঙামাটির একটি গ্রামে যাবেন। প্রতিনিধিদলটি খাগড়াছড়িতে বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করবেন। তাদের সঙ্গে থাকা সাংস্কৃতিক দলটি বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিবে। সফর শেষে আগামী ২২ নভেম্বর দলটি বাংলাদেশ ত্যাগ করবে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy