সিলেটে সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে পৌঁছেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা ৩০

2022-11-19T14:30:29+00:00
2022-11-19T14:33:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ২:৩০ পিএম  আপডেট: ১৯.১১.২০২২ ২:৩৩ পিএম  (ভিজিট : ১৯১)
X

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে পৌঁছেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

এর আগে দুপুর ১২টায় গণসমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগে বেলা ১১টায় সমাবেশ শুরু হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

গণসমাবেশের সভা পরিচালনায় রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী।

এদিকে ভোর থেকে হাজার হাজার নেতাকর্মী পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সিলেট আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy