কেরানীগঞ্জে হেরোইন-প্যাথিডিনসহ আটক ৩

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হেরোইন-প্যাথিডিনসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।শনিবার (১৯নভেম্বর) সন্ধ্যায়

2022-11-19T18:52:20+00:00
2022-11-19T18:52:20+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে হেরোইন-প্যাথিডিনসহ আটক ৩
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৬:৫২ পিএম   (ভিজিট : ৩০৭)
X


ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হেরোইন-প্যাথিডিনসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

শনিবার (১৯নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন, র‍্যাব-১০ মিডিয়া অফিসার এএসপি এনায়েত কবির সোয়েব। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে ৩৭০ পুরিয়া (৫৫ গ্রাম) হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে ও কদমতলী গোল চত্ত্বর এলাকা এলাকা থেকে ৩২ পিস প্যাথিডিনসহ একজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোঃ রমজান মাতাব্বর (৩৯), মোঃ আলামিন (২৭) ও মোহাম্মদ আলী (৩৭)।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জ উপজেলাসহ ঢাকার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি পৃথক মাদক মামলা রুজু হয়েছে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy