গোপালগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিএসটিআই’র লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।সোমবার

2022-11-21T18:25:05+00:00
2022-11-21T18:28:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬:২৫ পিএম  আপডেট: ২১.১১.২০২২ ৬:২৮ পিএম  (ভিজিট : ১৯০)
X

গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিএসটিআই’র লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ দুপুরে কাজুলিয়া বাজার ও জেলা শহরে অভিযান চালিয়ে জরিমানা করেন বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আল আমিন সরকার।

বিএসটিআই’র পরিদর্শক আবুল মতিন জানান, ব্যবসায়ীরা বিএসটিআই-এর লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন কি না, তার তদারকিতে অভিযান চালানো হয়। এসময় কাজুলিয়া বাজারের জনি বেকারি লাইসেন্সবিহীনভাবে পণ্য বিক্রি করার দায়ে তার ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে জেলা শহরের আলিফ হট কেক বেকারির মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বিএসটিআই-এর কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy