শ্রীপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত দামে চিনি বিক্রি, অবৈধ মজুদ, মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া বাণিজ্যালয় নামের একটি খাদ্যপণ্য

2022-11-22T19:01:30+00:00
2022-11-22T19:01:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৭:০১ পিএম   (ভিজিট : ২০৭)
X

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত দামে চিনি বিক্রি, অবৈধ মজুদ, মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া বাণিজ্যালয় নামের একটি খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় রেহান স্টোর নামের অপর আরেকটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। শ্রীপুর থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

আব্দুল জব্বার মন্ডল বলেন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও কৃত্তিম সংকটরোধে সারাদেশেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মাওনা চৌরাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি দোকানকে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্থানীয় সকল দোকানে মূল্যতালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সচেতনতামূলক প্রচার চালানো হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy