কক্সবাজারে নতুন জেলা প্রশাসক শাহীন ইমরান

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন শাহীন ইমরান। তিনি কক্সবাজারের ২৪তম জেলা প্রশাসক হিসেবে যোগদান

2022-12-11T18:36:47+00:00
2022-12-11T18:43:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে নতুন জেলা প্রশাসক শাহীন ইমরান
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১১ ডিসেম্বর, ২০২২, ৬:৩৬ পিএম  আপডেট: ১১.১২.২০২২ ৬:৪৩ পিএম  (ভিজিট : ৪২০)
X

কক্সবাজারের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন শাহীন ইমরান। তিনি কক্সবাজারের ২৪তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। শাহীন ইমরান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য। তিনি আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন৷ 

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ থেকে তিনি প্রশাসনিক দায়িত্ব বুঝে নেন। কক্সবাজার জেলা প্রশাসকের প্রধান সহকারী মো. ফরিদ এ তথ্য জানান। শাহীন ইমরান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য। তিনি আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন৷

দায়িত্ব গ্রহণকালে কক্সবাজার জেলা প্রশাসনের  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাসিম আহমেদ, উপজেলা নির্বাহী অফিসারগণসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিদায়ী জেলা প্রশাসক মামুনুর রশীদকে স্বাস্থ্য বিভাগের যুগ্মসচিব হিসাবে পদায়ন করা হয়েছে। তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি থেকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy