পত্রিকা বিক্রেতা খুকির চিকিৎসার দায়িত্ব নিলেন : রাসিক মেয়র

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের

2022-12-19T21:12:12+00:00
2022-12-19T21:12:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পত্রিকা বিক্রেতা খুকির চিকিৎসার দায়িত্ব নিলেন : রাসিক মেয়র
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৯:১২ পিএম   (ভিজিট : ২১০)
X

নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৭নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

খবর পেয়ে খুকির জন্য হাসপাতালের বেডসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় রাসিক মেয়রের পক্ষে মেয়রপত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নারীনেত্রী শাহীন আকতার রেণী হাসপাতালে খুকিকে দেখতে যান। এ সময় খুকির জন্য বেডসহ উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ও তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণীর উপস্থিতিতে হাসপাতালের বারান্দা থেকে দিল আফরোজ খুকিকে ৭নং ওয়ার্ডের ১৩ নং পেয়িং বেডে স্থানান্তর করা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy